গঙ্গারামপুর: গঙ্গারামপুরে উল্টো রথের দড়ি টানলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়
ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে গঙ্গারামপুরে পালিত হল উল্টো রথযাত্রা। শনিবার বিকেল সাড়ে ছ’টা নাগাদ গঙ্গারামপুর পৌরসভার কায়েস্ত্যপাড়া থেকে ধল দীঘি উত্তরপাড়া পর্যন্ত উল্টো রথের শোভাযাত্রা হয়। রথের দড়ি টানেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।শুধু বিধায়কই নয়, এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন সহ অন্যান্য নেতৃত্ব। কায়েস্ত্যপাড়া থেকে শুরু করে বিধায়ক বেশ কিছু পথ হেঁটে রথের দড়িতে টান দেন।