আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী ২০২৬ সালের নির্বাচনকে পাখির চোখ করে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করা এবং আগামী দিনের দলীয় কর্মসূচির রূপরেখা তৈরি করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু সহ অন্যান্যরা।