সুন্দরবনের পিরখালীর জঙ্গলে একই সাথে তিনটি বাঘের দর্শন পেল সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা,এমন বিরল দৃশ্য ধরা সোমবার সকাল ৯টা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবনের পিরখালী জঙ্গলে সোমবার সকালে অবাক কান্ড একসঙ্গে তিনটি বাঘ।সুন্দরবনের জঙ্গলে ধরা পড়লো এক অভূতপূর্ব দৃশ্য।দৃশ্যটি শুধু বিরল নয়,ছিলো মন মুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে খেলাধুলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পারাপার হচ্ছিলো।