ইটাহার: বেপরোয়া বাইকের ধাক্কায় ইটাহারের সরাইদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে মৃত্যু এক পথচারী সাফাই কর্মীর
বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক সাফাই কর্মীর। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সরাইদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম রাজেশ হরিজন(৩৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে সরাইদিঘি মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন রাজেশ। সেই সময় ইটাহারের দিক থেকে মালদহ মুখে একটি বেপরোয়া বাইক অত্যন্ত দ্রুত গতিতে এসে স্বজোরে ওই পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাতেই ইটাহার থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়।