আউশগ্রাম ১: আউশগ্রামের গোবিন্দপুরে সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল বাইক, গুরুতর জখম ২ জন, উত্তেজনা এলাকায়
সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল একটি বাইক। এতে গুরুতর জখম হয়েছেন সাইকেল ও বাইক চালক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের গোবিন্দপুর মোড়ে। জখমদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাইক চালকের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগায় তাকে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।