রায়গঞ্জ: অন্নপূর্ণা ভান্ডার প্রচার ঘিরে কুমারডাঙিতে উত্তেজনা, পথ অবরোধে বিক্ষোভ—মহিলা নেত্রী আটক ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের কুমারডাঙিতে অন্নপূর্ণা ভান্ডার প্রচার ঘিরে মঙ্গলবার বিকালে উত্তেজনা ছড়ায়। বিজেপির ডাকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেত্রী সুচরিতা সাহা সরকারের অভিযোগ, তৃণমূলের নেত্রী সোমা বেরা তার বাড়িতে ঢুকে হুমকি দেন। পাল্টা সোমা বেরার দাবি, আচরণ বিধি ভেঙে বিজেপি ফর্ম ফিলাপ করাচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে সোমা বেরাকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।