ইসলামপুর: ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে গুড্ডি রিয়াজের নাম ঘোষণার পরই এলাকাজুড়ে শুরু আনন্দ উল্লাস
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে গুড্ডি রিয়াজের নাম ঘোষণার পরই এলাকাজুড়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস। বুধবার রাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ইসলামপুর কংগ্রেস দলীয় কার্যালয়ে প্রার্থী গুড্ডি রিয়াজকে সংবর্ধনা জানাতে জড়ো হন দলীয় কর্মী ও সমর্থকেরা। এদিন তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করা হয় ও উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস