পাড়ায় পাড়ায় চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে নাগাদ বোদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাওরা বাউলিয়া পাড়া বুথের পাড়ায় সমাধান কাজের উদ্বোধন এবং পরিদর্শনে উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্বরা বোদরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরি সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।