রঘুনাথপুর ১: রঘুনাথপুরে বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি, কালবৈশাখীর প্রভাবে সাময়িক স্বস্তি এলাকাবাসীর
আজ শুক্রবার দুপুরে হঠাৎ আকাশ কালো করে বজ্রপাত সহ বৃষ্টি নামল পুরুলিয়ার রঘুনাথপুর শহর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায়।যার ফলে তীব্র তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি মেলে এলাকার বাসিন্দাদের। বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় তাপ মাত্রা অনেকটাই নীচে নেমে যায়।দফায় দফায় চলে বৃষ্টিপাত।যার ফলে এলাকার বাসিন্দাদের তীব্র গরমের হাত থেকে মেলে সাময়িক স্বস্তি। আমরা শুক্রবার দুপুরে রঘুনাথপুর শহরের সেই বৃষ্টিপাতের ছবি তুলে ধরলাম।