মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মালিয়ান্দি গ্রামে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা এলাকা। প্রাচীন রীতি ও পরম্পরা মেনে প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম করে পালিত হচ্ছে এই লক্ষ্মী আরাধনা। শুক্রবার রাত্রে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তির আগের দিন থেকে শুরু হওয়া এই পুজো টানা চার দিন ধরে অনুষ্ঠিত হয়। এই চার দিন জুড়ে হয় বিশেষ পুজো-অর্চনা, হোম-যজ্ঞ সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।