মানবাজার ২: মানবাজার-২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির
গ্রীষ্মের দাবদাহে প্রতি বছরই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের তীব্র সংকট দেখা দেয়। মুমূর্ষু রোগীদের প্রয়োজনে এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবারও এগিয়ে এলেন মানবাজার-২ ব্লকের সমস্ত কর্মচারীবৃন্দ।শুক্রবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ পানবাজার দু'নম্বর ব্লকের সভা গিয়ে এই রক্তদান শিবিরটির উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে। জানা যায় এই রক্তদান শিবিরে ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।