ঝালদা ১: অযোধ্যা অঞ্চলে নির্বাচনী প্রচারে জোর দিলেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো
অযোধ্যা অঞ্চলে নির্বাচনী প্রচারে জোর দিলেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো। অন্যান্য দিনের পাশাপাশি শনিবার তৃণমূলের দলীয় নেতৃত্বের সাথে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো নির্বাচনী ভোট প্রচার করেন বাঘমুন্ডির অযোধ্যা অঞ্চলের বিভিন্ন গ্রামে। প্রার্থীর সঙ্গে প্রচারে নেমেছিলেন বাঘমুন্ডি ব্লক তৃণমূল সভাপতি মানস মেহেতা, নেত্রী নমিতা সিং মুড়া, মল্লিকা চক্রবর্তী প্রমুখ। এদিন বিভিন্ন গ্রামে প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।