মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। বুধবার আনুমানিক রাত্রি ৮ নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানা এলাকার দেশ্যারডি,বালিদুমি,শুকাপাতা এলাকায় অভিযান চালানো হয়।। এদিন অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়া মদ তৈরির জন্য একটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।