রায়গঞ্জ: উদ্দীপনায় মুখর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, উপস্থিত উপাচার্য
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি মেমোরিয়াল সভাগৃহে শনিবার উদ্দীপনার সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। দুপুর প্রায় ১টা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্নব সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্ব তুলে ধরা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক দেবাশীষ বিশ্বাস পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।