রায়গঞ্জ: রান্নাঘরে খিচুনি, আগুনে ঝলসে মৃত্যু—কালিয়াগঞ্জে গৃহবধূর মর্মান্তিক পরিণতি
কালিয়াগঞ্জের কুজিয়া গ্রামে মৃগীর খিচুনি ওঠায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতার নাম সুমিত্রা বসাক (৩৩)। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়িতে রান্না করার সময় আচমকাই খিচুনি ওঠে তার, ফলে আগুনে দগ্ধ হন তিনি। প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে সোমবার সকালে সেখানেই মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।