মিনাখা বিধানসভা এবং হাড়োয়া বিধানসভার নব নিযুক্ত কো-অর্ডিনেটর আব্দুল খালেক মোল্যাকে মঙ্গলবার রাত আটটা নাগাদ হাড়োয়া ব্লকের শঙ্করপুর এলাকায় মঞ্চ বেঁধে , গলায় মালা পড়িয়ে সংবর্ধনা জানানো হল হাড়োয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার, আইএনটিটিইউসি সভাপতি ইউনুস আলী সহ অন্যান্যরা।ফুলের মালা পরিয়ে আবির মেখে মিষ্টিমুখ করে উচ্ছ্বাসে আনন্দে ভাসলেন নেতাকর্মীরা।