ধর্মনগরে ট্রাফিক পুলিশের আচমকা যানবাহন তল্লাশি অভিযান।১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ধর্মনগর ট্রাফিক ইউনিটের অফিসার ও স্টাফদের উদ্যোগে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবহৃত হয় ইন্টারসেপ্টর যান, যার মাধ্যমে মোটরযান বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।