স্নান করতে পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গোবিন্দ সরদার। বয়স ৪০ বছর। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার হরে কৃষ্ণ কলোনিতে। সোমবার সন্ধ্যা ৫ টা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। মৃতের স্ত্রী আংগিরা সরদার বলেন স্বামীর মৃগী রোগ ছিল। দুপুর ১২ টা নাগাদ স্নান করার জন্য পুকুরে নেমেছিল। তারপর আর বাড়িতে ফেরেনি। দুপুর সাড়ে বারোটা নাগাদ মৃতের মা পুকুরে নেমে গোবিন্দর মৃত