রায়গঞ্জ: বাংলাদেশে পাচারের পথে ১৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ বিন্দোল থেকে ধৃত যুবক, ৫ দিনের পুলিশি হেফাজত নির্দেশ
বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে রায়গঞ্জের বিন্দোল এলাকার যুবক নবী শেখকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে। তার কাছ থেকে প্রায় ১৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। পরে বিএসএফ ধৃতকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মাদক আইনে মামলা রুজু করে তাকে রায়গঞ্জ আদালতে পেশ করলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।