রায়গঞ্জ: নির্বাচন কমিশনের দালালিতে পা না দিতে পুলিশকে বার্তা”—সত্যজিৎ বর্মনের মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা
কর্নজোড়ায় মনোনয়ন জমা দিতে এসে বিতর্কে জড়ালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। বৃহস্পতিবার দুপুরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি পুলিশকে নির্বাচন কমিশনের কথায় প্ররোচিত না হওয়ার আহ্বান জানান। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে তিনি বলেন, “পুলিশকে অনুরোধ করবো নির্বাচন কমিশনের দালালিতে পা না দিতে। ৪ তারিখের পরে ফের আমরাই থাকবো, আগের মতো সম্পর্ক থাকবে।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।