রায়গঞ্জ: বিয়েবাড়ির উপহার কিনতে গিয়ে পথেই মৃত্যু মালিবাড়ির মহিলার, আর পৌঁছানো হলো না অনুষ্ঠানে
পড়শির বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উপহার কিনতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভাটোলের মালিবাড়ির চানসা এলাকার বাসিন্দা মেলচো সড়েন (৪৯)-এর। শনিবার দুপুরে ভাটোলের আগে ডিপটিকল এলাকায় একটি মারুতি গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত টোটোচালক রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।