চোপড়া: চোপড়ার লালবাজার পেট্রোল পাম্পে সোমবার গুজবকে কেন্দ্র করে তৈরি হল চরম বিশৃঙ্খলা
চোপড়ার লালবাজার পেট্রোল পাম্পে সোমবার গুজবকে কেন্দ্র করে তৈরি হল চরম বিশৃঙ্খলা। তিন দিন পেট্রোল পাওয়া যাবে না—এই গুজব মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। আর সেই গুজবের জেরেই সকাল থেকে পাম্পে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। গুজবের প্রভাবে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি পেট্রোল নিতে শুরু করেন। কেউ বাইকের ট্যাঙ্ক ভরে নিচ্ছেন, আবার কেউ বোতল, জার এমনকি ড্রাম নিয়েও তেল সংগ্রহ করছেন। এর ফলে পাম্পের সামনে দীর্ঘ লাই