রায়গঞ্জ: প্রচারে বাধা ও হামলার অভিযোগে উত্তপ্ত রায়গঞ্জ, থানায় বিজেপির অবস্থান বিক্ষোভ
রায়গঞ্জে বিজেপির প্রচারে বাধা ও হুমকির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা নাগাদ রায়গঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, ১৬ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভান্ডারের প্রচারে গেলে বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুচরিতা সাহা সরকারকে বাধা দেয় তৃণমূল কর্মীরা এবং নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব।