সিএএতে আবেদন করলে কোন মতুয়া ভোটার বাদ যাবে না বলে আশ্বস্ত করলেন বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ। শনিবার রাত ৮ টা ১৫ মিনিট নাগাদ দেগঙ্গা ব্লক থেকে তিনি বলেন মতুয়া ভোট বাদ যাচ্ছে এইভাবে ভাবার কোন কারণ নেই। যারা সঠিক নথি দেখাতে পারবে না তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনারা সি এ এতে আবেদন করুন। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে আমরা কাগজ দেখাবো না বলে মানুষকে বিভ্রান্ত করেছে। এ বিষয়ে তরুণ আরো বলেন