স্কুল চত্বরে যত্রতত্র সাপের আতঙ্কে চরম উদ্বেগে পড়ে পড়ুয়া সহ শিক্ষিকারা। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কাতুর জুনিয়ার হাই স্কুল ফর গার্লসের। বুধবার বিকেলে জানা গিয়েছে, সম্প্রতি স্কুল প্রাঙ্গণে একাধিকবার সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রীরা। বিষয়টি বড়ঞা ব্লক প্রশাসনের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বুধবার বড়ঞা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) গোবিন্দ দাসের উদ্যোগে স্কুল চত্বর পরিষ্কার করা হয়।