আজ দুপুর ১টা নাগাদ হরিপাল বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘স্বনির্ভর বাংলা’ শিবির পরিদর্শন করলেন স্থানীয় বিধায়িকা করবী মান্না। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় আয়োজিত এই শিবিরে উপস্থিত থেকে তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।