মানবাজার ২: একাধিক দাবিকে সামনে রেখে মানবাজার-২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলো আদিবাসী সেঙ্গেল অভিযান
একাধিক দাবিকে সামনে রেখে মানবাজার-২ নম্বর ব্লক সমষ্টি উন্নন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলো আদিবাসী সেঙ্গেল অভিযান মানবাজার দু নম্বর ব্লক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ এই ডেপুটেশন কর্মসূচি হয়। মূলত সমাজের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরে সাথে ডাইনি প্রথা সম্পূর্ণভাবে রোধ করা সহ তিন দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের মানবাজার -২ নম্বর ব্লক সভাপতি শ্রীজল মান্ডি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।