রায়গঞ্জ: রায়গঞ্জ পলিটেকনিকে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন করনদিঘির তৃনমুল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল
রায়গঞ্জ পলিটেকনিকে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন করনদিঘির তৃনমুল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল। রবিবার বিকালে গৌতম পাল বলেন রায়গঞ্জ পলিটেকনিকের স্ট্রং রুমে করনদিঘি,হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইটাহার বিধানসভার ব্যলট ইউনিট রাখা আছে৷ সিসিটিভি স্ক্রিনে স্ট্রং রুমের ছবি দেখা যাচ্ছে৷ আমাদের দলীয় ভলেন্টিয়াররা সবসময় এখানে আছে। তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজের চোখে সবটা দেখে যাওয়ার জন্যই এখানে এসেছিলাম।