রবিবার দুপুর ১ নাগাদ মেমারি থানার অন্তর্গত নিমো পঞ্চায়েতের তাতারপুর গ্রামের দুলে পাড়ায় এক চুরির ঘটনা ঘটে। ঘরের চারটি তালা ভেঙে ঘর থেকে সোনা ও টাকা পয়সা চুরি করে উধাও চোর। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় তারা একটি চোরকে ধরে ফেলেছে কিন্ত বাকি তিনজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। জানা যায় প্রথমে চোরটি গ্রামে গ্রামে যেসব লোকেরা কাগজ প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের ভাঙাচোরা কুড়িয়ে বেড়ায়, সেরকম সেজে l এসে চুরির ঘটনাটি ঘটায়