মানবাজার ২: মানবাজার-২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
মানবাজার-২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিকেল পাঁচটা নাগাদ মানবাজার দু নম্বর ব্লকের সভা গৃহে এই পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন মনি ঋষির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মানবাজার ২ নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।