বৃহস্পতিবার দিন সিউড়ির এক নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক সদস্যদের মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় সিউরি থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করে সিউড়ি আদালতে পেশ করে। চারজনকে সিউড়ি আদালতের পক্ষ থেকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ও বাকি তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। শুক্রবার দিন সেই বিষয়ে সমস্তটাই জানালেন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী।