ইটাহার: ঝাড়খন্ডে মাটি খুড়ে ইটাহারের গোল্ড লোন সংস্থায় ডাকাতি হওয়া লুটের ১৫৯ গ্রাম সোনার অলঙ্কার ও ৪ মোবাইল উদ্ধার, তদন্তে পুলিশ
ঝাড়খন্ডের বারহারোয়া থানা এলাকার এক বাগান থেকে মাটি খুড়ে ইটাহার চৌরঙ্গী মোড় এলাকার গোল্ড লোন সংস্থার ভল্ট কেটে লুট হওয়া ১৫৯ গ্রাম সোনার অলঙ্কার সহ চারটি মোবাইল ফোন উদ্ধার করল ইটাহার থানার পুলিশ। এখনো অধরা গ্যাঙের বেশ কয়েকজন। শনিবার হেপাজতে থাকা ৩ জনকে ফের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক দুই ধৃতের পূনরায় ৬ দিনের পুলিশি হেপাজতে নির্দেশ দেন। গত ৯ মে ইটাহার সদর চৌরঙ্গী মোড় এলাকার একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।