মানবাজার ২: একাধিক দাবিতে মানবাজার-2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ
একাধিক দাবিতে মানবাজার 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ।বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে এই ডেপুটেশন কর্মসূচি হয়। মোট কুড়ি দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি হয় বলে জানা যায়। জাল এসটি সার্টিফিকেট বাতিল, ভূমিজ ভাষাকে অবিলম্বে পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃত দিতে হবে সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।