বাঘমুণ্ডী: রাত পোহালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভা বাঘমুন্ডিতে
আগামীকাল শনিবার বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা করবেন বাঘমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দানে। তাঁর জনসভা প্রস্তুতি তুঙ্গে। সাজো সাজো রব মঞ্চ প্রাঙ্গন। জনসভা প্রাঙ্গন খতিয়ে দেখছেন দায়িত্বে থাকা আধিকারিকরা। শুধু সময়ের অপেক্ষা তারপরেই কাতারে কাতারে মানুষ সভাতে ভিড় করবেন। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ প্রার্থী রহিদাস মাহাতো বলেন, কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর জনসভায় ভোটের আগে দলের কার্যকর্ত