বরাবাজার: বজ্রপাতের ফলে আগুন লাগলো খড়ের গাদায় , ৮ হাজার টাকা ক্ষতির মুখে দুবরাজপুর গ্রামের চাষী
বজ্রপাতের ফলে আগুন লেগে ভষ্মিভূত হল একটি আস্ত খড়ের গাদা। ক্ষতির মুখে চাষি। বরাবাজার ব্লকের অন্তর্গত দুবরাজপুর গ্রামে শনিবার সন্ধ্যায় বজ্রের আগুনে পুড়ে গেল বুদ্ধেশ্বর মাহাতো নামের এক চাষীর। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, ঘন্টা তিনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচাতে পারেনি খারের গাদাটি , জানাযায় প্রায় ৮ হাজার টাকা মূল্যের খড় পুড়ে নষ্ট হয়ে গেল ওই চাষির।