এলাকার উন্নয়নকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ভারতপুরে। দলেরই অঞ্চল সভাপতির তীব্র প্রশ্নের মুখে পড়লেন ভারতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির। গত কয়েকদিন ধরেই দলের জেলা নেতৃত্ব সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন কবির। আর তারই জবাবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পাল্টা সুর চড়ালেন সিজগ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আমির হামজা।