পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাদাইগ্রামে বুধবার বেলায় গরুর গোজপোতা কেন্দ্র করে দুই পক্ষের মারপিট হলো। আহত ব্যক্তির নাম আব্বাস শেখ, স্থানীয়রা দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজের রেফার করে।