রঘুনাথপুর ১: রঘুনাথপুর ১ব্লকের BDO,জয়েন্ট BDO বিধায়িকা মামণি বাউরিকে সম্বর্ধনা জানিয়ে বৈঠক করলেন
বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের বিডিও ও জয়েন্ট বিডিও রঘুনাথপুর ১নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়িকা মামণি বাউরিকে সম্বর্ধনা জানালেন। এদিন রঘুনাথপুর ১নম্বর ব্লকের বিডিওর অফিসে বিধায়িকা মামণি বাউরিকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান বিডিও ও জয়েন্ট বিডিও সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। এরপর বিডিও অফিসে মন্ত্রী দিলীপ ঘোষের অনলাইন বৈঠকে অংশ গ্রহণ করেন বিধায়িকা মামণি বাউরি সহ অন্যরা।