পুরুলিয়া ২: জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এক বড়সড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার
জরায়ু মুখের ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) প্রতিরোধে এক বড়সড় পদক্ষেপ নিল সরকার। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আজ, ৩০ মে, ২০২৬ তারিখে রাজ্যব্যাপী বিনামূল্যে HPV (Human Papillomavirus) টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। সেই মতন পুরুলিয়া দেবেন মাহাতো গভরমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সদর ক্যাম্পাস এই ভার্চুয়ালি উদ্বোধন হয়।