বরাবাজার: বাজরা গ্রামে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনের প্রচার মিছিল উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী
বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেনের সমর্থনে এক নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন হলো ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজড়া গ্রামে শনিবার দুপুর নাগাদ। এদিন মিছিলে সকলের সঙ্গে হাঁটলেন জেলা মহিলাদের তৃণমূল কংগ্রেসের কনভেনার সুমিতা সিংহ মল্ল, আইসিডিএস এবং আশা কর্মী সংগঠনের জেলা সভানেত্রী শিবানী মাহাতো,বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা, জেলা তৃণমূল কংগ্রেস সদস্য কাশীনাথ ঘোষ, সহ অন্যান্যরা