বালি বোঝাই একটি ডাম্পার আটক করলো দেগঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ কার্তিকপুর বাজার এলাকা থেকে ডাম্পারটিকে আটক করা হলেও সন্ধ্যা সাতটা নাগাদ কেস দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ বেড়াচাপার দিক থেকে বালি বোঝাই ডাম্পারটি বেলিয়াঘাটার দিকে যাচ্ছিল। সে সময় টহলরত পুলিশ ডাম্পারটিকে আটকায়। পরে থানায় নিয়ে আসে।