রায়গঞ্জ: রায়গঞ্জের AIIMS দাবিতে তিন জেলার ঐক্য, জনআবেগে জোর পাচ্ছে গণআন্দোলন
রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরামের জরুরি সভা শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাগৃহে অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক শান্তনু চক্রবর্তী জানান, রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন এখন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন ফোরামের সঙ্গে যুক্ত হয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশ নিচ্ছে। সংগঠনের দাবি, এই বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন।