গুসকরা শহরে ফের যানজটে বিপর্যস্ত হল বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ রটন্তীকালী তলার কাছে কুনুর নদীর সংকীর্ণ সেতুর উপর পরস্পর বিপরীত মুখী দুটি লরি যাতায়াত করতে গিয়ে আটকে পড়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে গুসকরা কলেজ মোড়ে হাইমাস্ট লাইট বসানোর কাজ চলাকালীন কাঠামোর একটি অংশ সড়কের উপর হেলে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।