বরাবাজার: তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেনের সমর্থনে প্রচার মিছিলে টকরিয়ায় জনজোয়ার,
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। প্রতিটি দলের প্রার্থীরাই এখন ব্যস্ত ভোটারদের মন জয়ে। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজিব লোচন সরেনের সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার মিছিল আয়োজিত হলো বরাবাজার ব্লকের অন্তর্গত টকরিয়া গ্রামে। জমজমাট প্রচার ও জনজোয়ার বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ মিছিলটি শুরু হয় টকরিয়া গ্রামে।