বরাবাজার: বরাবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রয়াতঃ রামজীবন মাহাতোর ষষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালিত হলো আদাবনা গ্রামে
আজীবন জাতীয় কংগ্রেস কর্মী, তথা বরাবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রয়াত রামজীবন মাহাতোর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত হলো সোমবার সকাল এগারোটা নাগাদ বরাবাজার ব্লকের অন্তর্গত আদাবনা গ্রামে। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এদিন প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের বরাবাজার ব্লক কমিটির সভাপতি ভগীরথ মাহাতো সহ ব্লক কমিটি ও ভাগাবাঁধ অঞ্চল কমিটির একাধিক নেতৃত্ব।