সাঁতুড়ি: বাউরি সমাজের পক্ষ থেকে সদ্য নির্বাচিত রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরিকে সাঁতুড়ি ব্লকে সম্বর্ধনা জানান হল
পুরুলিয়ারর রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়িকা মামনি বাউরিকে রবিবার সন্ধ্যায় সাঁতুড়ি ব্লকের মুরাড্ডি হাইস্কুল মাঠে অবস্থিত কমিউনিটি হলে তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির সাঁতুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।বিধায়িকা মামনি বাউরি ছাড়াও উপস্থিত ছিলেন , রঘুনাথপুর মহকুমার তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি ফকির বাউরি, সাঁতুড়ি ব্লকের সভাপতি আদিত্য বাউরি, সম্পাদক লালন বাউরি সহ অন্যান্যরা।