রায়গঞ্জ: অতিরিক্ত ওষুধেই মৃত্যু! চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন বৃদ্ধ, শোকের ছায়া
অতিরিক্ত ওষুধ সেবনের জেরে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার শশা এলাকায়। মৃতের নাম বীরেন নুনিয়া (৬৬)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন চিকিৎসক। শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের।