চোপড়া: নাম্বার প্লেটহীন ডাম্পারের দাপট! চোপড়ায় অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই বাস
দাঁড়িয়ে থাকা বাসের পিছনে অবৈধ বালি বোঝাই ডাম্পারের জোরালো ধাক্কা, জখম বেশ কয়েকজন যাত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া বাস স্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার সময় শিলিগুড়ি থেকে বহরমপুর যাওয়ার পথে চোপড়া বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য NBSTC এর একটি বাস দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে একটি অবৈধ নাম্বার প্লেট হীন বালি বোঝাই ডাম্পার দ্রুতগতিতে পালাতে গিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের ভেতরে থাকা