পুঞ্চা: পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
Puncha, Purulia | Jun 20, 2026 পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিকেল পাঁচটা নাগাদ পুঞ্চা ব্লকের সভা গৃহে এই পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন মনি ঋষির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লকের বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।