আজ অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ ক্যানিং পূর্বের অন্তর্গত তাম্বুলদহ ১ অঞ্চলের দক্ষিণ পাতিখালি এফ পি স্কুল মাঠে তৃণমূলের জনসমাবেশের আয়োজন করা হয়,যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শওকত মোল্লা।তিনি এদিন নিজের বিধানসভা এলাকার অতীতের কথা তুলে ধরলেন সভা মঞ্চে থেকে, তিনি বলেন আগে মানুষ ওই এলাকায় দুবেলা দুমুঠো খেতে পারতো না, অর্ধাহারে অনাহারে থাকতে হতো,তৃণমূল এসে মানুষের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন ।